সোমবার, ২০ এপ্রিল ২০২৬
গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ৮৪জন রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে জয়পুরহাটে ২৯জন, নাটোরে ২৩জন, চাঁপাইনবাবগঞ্জে ২২জন, রাজশাহীর ৫জন ও নওগাঁর ৫জন। এসময়ে মারা গেছেন ১জন রোগী। আর একই সময়ে বিভাগে ৬১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে বগুড়ায়। এছাড়াও রাজশাহী ও পাবনায় একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজশাহী বিভাগে এক হাজার ৬০১ জনের দেহে করোনা শনাক্ত হলো। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬০৬ জন। আক্রান্ত ৩৮৮ জন সুস্থ হয়েছেন। তবে ১৭ জনের প্রাণ নিয়েছে করোনা। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে ৯জন করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৮৪ করোনা রোগী। তবে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে বগুড়ায় ৭৯০ জন। এছাড়া জয়পুরহাটে ২১৪ জন, নওগাঁয় ১৫৯ জন, পাবনায় ১৩০ জন, সিরাজগঞ্জে ১০৮ জন, রাজশাহীতে ৭৭ জন, নাটোরে ৬৬ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৫৭ জন। ডা. গোপেন্দ্র নাথ আচার্য জানান, করোনায় বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। এর মধ্যে বগুড়ায় সাতজন, রাজশাহীতে তিনজন, নওগাঁ, সিরাজগঞ্জ ও পাবনায় দুইজন করে এবং নাটোরে একজন মারা গেছেন। এখনও জয়পুরহাট ও চাঁপাইনবাবগেঞ্জে করোনায় কারও মৃত্যু হয়নি। করোনা জয় করেছেন জয়পুরহাটের ১১৫ জন, নওগাঁর ৯৬ জন, বগুড়ার ৫৯ জন, নাটোরের ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৭ জন, সিরাজগঞ্জের ১৬ জন, রাজশাহীর ১৮ জন এবং পাবনার আটজন। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন জয়পুরহাটের ১৮১ জন, বগুড়ার ১০৮ জন, রাজশাহীর ২২ জন, চাঁপাইনবাবগঞ্জের আটজন, নওগাঁর সাতজন, সিরাজগঞ্জের তিনজন ও পাবনার তিনজন। করোনা নিয়ে নাটোরের কেউ হাসপাতালে আসেননি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...