শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। সে বেলকুচি উপজেলার মুকন্দগাতী গ্রামের আমিনুল ইসলামের কন্যা। গত ২ অক্টোবর শুক্রবার রাত ১০টায় বেলকুচি থানা পুলিশ তাকে ময়মনসিংহ শহরের একটি বাড়ি থেকে উদ্ধার করে।

পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ১ অক্টোবর বৃহস্পতিবার রাতে বেলকুচি উপজেলার চালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৩৫) নিলানটিকা কে অপহরন করে নিয়ে যায়। এঘটনায় নিলানটিকার পিতা বেলকুচি থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। পুলিশ ২ অক্টোবর রাত ১০টায় ময়মনসিংহ জেলা শহরের একটি বাড়ি থেকে অপহৃত নিলানটিকা কে উদ্ধার করলেও অপহরনকারীকে আটক করতে পারেনি। বেলকুচি থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, অপহরন মামলা দায়েরের পর অপহৃতকে উদ্ধারের জন্য অভিযান চালায়। পরে ময়মনসিংহ জেলা শহরের একটি বাড়ি থেকে অপহৃতকে উদ্ধার করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। অপহৃত কলেজ ছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...