রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের ব্যাক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এদিন শনিবার সকালে উপজেলার বেলতৈল ইউনিয়নের কর্মহীন ৫০০ শ্রমজীবী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেন। এদিন সকাল ১০ টায় বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল সাহিত্যিক বরকত উল্লাহ কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে হাসিবুর রহমান স্বপন এমপি কর্মহীনদের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, ছোলা, লবন ও তেলের প্যাকেট বিতরন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, বেলতৈল ইউপি চেয়ারম্যান ফেরদৌস হোসেন ফুল, আওয়ামীলীগ নেতা শামছুল আলম, আমিরুল ইসলাম শাহু, আবুল হাসেম, যুবলীগ আহবায়ক আশিকুল হক দিনার, সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আল আমিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ নিয়ে এমপি হাসিবুর রহমান স্বপন নিজ উদ্যোগে পাঁচ দফায় পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে ৬ হাজার কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন। খাদ্য সমগ্রী বিতরনকালে হাসিবুর রহমান স্বপন এমপি বলেন, ‘সরকারি ত্রান ও ১০ টাকা কেজি দরের চাল নিয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না। ত্রান নিয়ে কোন চেয়ারম্যান, মেম্বার ও ডিলার কোন অনিয়ম করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তিনি উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন এবং ইউনিয়ন পর্যায়ে যেসমস্ত ত্রাণ দেওয়া হবে তার তালিকা উপজেলা পরিষদ চত্বরে টানিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...