শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

P5_Gajai-Canser

শাহজাদপুর সংবাদ ডেস্ক : ফিলিস্তিনের গাজা থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসরাইল। প্রায় একমাসের টানা হামলায় প্রায় দুহাজার মানুষ হত্যার পর তারা এ ঘোষণা দিল। এরআগে মিশরের প্রস্তাব অনুযায়ী গাজায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও হামাস।মঙ্গলবার সকাল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানা গেছে। ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন পূর্বশর্ত ছাড়াই তারা মিশরের প্রস্তাব গ্রহণ করেছে, এবং তারা কায়রোতে একটি প্রতিনিধিদল পাঠাবে। এদিকে মিশর জানায়, এই যুদ্ধবিরতি গাজায় সংঘাত অবসান ও স্থায়ী সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। মিশরের মধ্যস্থতাকারী কর্মকর্তারা জানায়, তাদের প্রস্তাব করা ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হয়। মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সোমবার দিনভর মিশরে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নেয় ফিলিস্তিনের হামাসসহ বিভিন্ন দল। ইসরাইল এর আগে সেখানে কোনো প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল। মিশরে শান্তি আলোচনায় ফিলিস্তিনের মূল দাবির মধ্যে রয়েছে, গাজা থেকে ইসরাইলি বাহিনী ও তাদের আরোপ করা অবরোধ প্রত্যাহার, এবং সীমান্তের সংযোগ পয়েন্টগুলো খুলে দেয়া। এর আগে বেশ কয়েকবার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, প্রতিবারই হামাস এবং ইসরাইল একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।সোমবার ইসরাইল মানবিক কারণে সাত ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। কিন্তু এরপর পরই তারা গাজার উত্তরে একটি শরণার্থী শিবিরে গোলাবর্ষণ শুরু করে। এতে একজন নারী ও একজন কিশোরী প্রাণ হারায়। রবিবার জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলার পর জাতিসংঘ ও ওয়াশিংটনের কড়া সমালোচনার মুখে ইসরাইল সোমবারের ওই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করে। গাজার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা জানায়, চার সপ্তাহের সংঘর্ষে আঠারোশ’রও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এই সময়ে ৬৭ জন ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া ইসরাইলে বসবাসকারী একজন থাই নাগরিকও নিহত হয়েছেন। এদিকে, সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটির মূল লক্ষ্য তার নাগরিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। হামাসের সুড়ঙ্গগুলো পুরোপুরি ধ্বংস করার আগ পর্যন্ত হামলা চলবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”