রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হয়ে পড়েছে। যে কোন মূহুর্তে তা ভেঙ্গে পড়ে প্রাণহানীর ঘটনা ঘটার উপক্রম হয়ে পড়েছে। সার ও বীজ রাখার বিকল্প কোন উপায় না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য হয়ে এখানেই সার ও বীজ রাখছেন। তাই নিরুপায় হয়েই জরাজির্ণ এ গুদামের ভিতরে ঘন্টার পর ঘন্টা বসে জীবনের ঝুকি নিয়ে কৃষকদের মাঝে প্রতিনিয়ত সার ও বীজ সরবরাহ করতে হচ্ছে কৃষি কর্মকর্তা-কর্মচারিদের। অপর দিকে জীর্ণ এ গুদামে সার ও বীজ সংরক্ষণ কাজও চরম ভাবে ব্যহত হচ্ছে। গতকাল সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে গুদামটি পরিদর্শন করে দেখা যায়, গুদামটির প্রতিটি দরজা,জানালা ভেঙ্গে গেছে। ছাদের পরেস্টারা উঠে লোহার রড বের হয়ে গেছে। গুদামের বাইরের দেয়ালের অধিকাংশ স্থানের পলেস্টারা উঠে গিয়ে ইট বের হয়ে নোনা ধরেছে। এ ছাড়া গুদামের ভিতরের সমস্ত গাত্র নোনা ধরে পুরো গুদামটি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগি হয়ে পড়েছে। তারপরেও কর্তা ব্যক্তিরা সেখানে বসে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। কর্তা ব্যক্তিরা জানান,দেশ স্বাধীনের পর বিএডিসি প্রকল্পের আওতায় কৃষি বিভাগের এ গুদামটি নির্মাণ করা হয়। ওই প্রকল্পটি বিলুপ্ত হওয়ার পর দীর্ঘদিন এ গুদামটি পরিত্যাক্ত অবস্থায় ছিল। ফলে বৃষ্টি,বন্যা আর প্রাকৃতিক দূর্যোগে গুদামটি নষ্ট হয়ে জরাজীর্ণ হয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় এটিকে কোন রকমে মেরামত করে কৃষি অফিসের সার ও বীজ রাখা হচ্ছে। কিন্তু এ জরাজীর্ণ গুদামে সার ও বীজ রাখায় তা নষ্ট হওয়ার আশংকা রয়েছে। আর নষ্ট সার,বীজ নিয়ে আবাদ করলে কৃষকের ফসল উৎপাদন নষ্ট হয়ে ফলন বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে গুদামটি পূণঃনির্মাণ জরুরী হয়ে পড়েছে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার মনজু আলম সরকার বলেন, বিষয়টি কৃষি সংক্রান্ত স্ট্যান্ডিং মিটিং এ আলোচনা হয়েছে। কৃষি বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। কিন্তু এখনও এ ব্যাপারে তারা কোন ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়েই কর্মরত কর্তা ব্যক্তিরা ঝুঁকির মধ্যে কাজ করছে। তিনি আরো বলেন,আগামী বছরের মধ্যে এ সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...