সোমবার, ২০ এপ্রিল ২০২৬
টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের নিহত হওয়ার ঘটনায় শিপ্রা দেবনাথ তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ‘স্পর্শকাতর তথ্য’ দিয়েছেন বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার রাজধানীতে র‍্যাব সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন বাহিনীটির পরিচালক (আইন ও মিডিয়া) লে. কর্নেল আশিক বিল্লাহ। তবে ‘স্পর্শকাতর তথ্যের’ ব্যাপারে আর কিছু জানাননি তিনি। তিনি বলেন, ‘তিনি (শিপ্রা) সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলেছেন, তা হচ্ছে, তিনি ন্যায়বিচার পেতে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করবেন।’ কক্সবাজারের রামু থানায় পুলিশের দায়ের করা মাদক মামলায় রবিবার জামিন পেয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ । র‍্যাবের তদন্তকারী কর্মকর্তারা ইতিমধ্যে শিপ্রা ও স্ট্যামফোর্ডের আরেক শিক্ষার্থী শাহেদুল ইসলাম সিফাতের সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলছেন। তারা এখনও মানসিকভাবে বিপর্যস্ত থাকায়, তদন্তকারীরা তাদের সঙ্গে আরও সময় নিয়ে কথা বলবেন বলে জানান র‍্যাব কর্মকর্তা আশিক বিল্লাহ। আজ দুপুর সোয়া দুইটার দিকে কক্সবাজার আদালত পৃথক দুটি মামলায় জামিন মঞ্জুরের পর সিফাত কারাগার থেকে বের হয়ে আসেন। স্টামফোর্ডের শিক্ষার্থী সিফাত, শিপ্রা দেবনাথ ও তাহসিন রিফাত নূর ‘জাস্ট গো’ নামে একটি ভ্রমণের ভিডিওচিত্র ধারণ করতে কক্সবাজারে ছিলেন। নিহত মেজর (অব.) সিনহার ইউটিউব চ্যানেলের জন্য তারা এটি নির্মাণ করছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...