সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের বিভিন্ন গ্রামে গ্রামে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যবহৃত মিটার ট্রান্সফরমার গ্রাহককে পাহারা দেবার আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে গত কয়েকদিন ধরে এলাকা জুড়ে এই মাইকিং করা হচ্ছে। মাইকে ঘোষণা করা হচ্ছে, জেলার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ লাইনের মিটার, ট্রান্সফরমার চুরি করার জন্য একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি জেলার বেশ কয়টি এলাকায় বিদ্যুতের মিটার চুরি করে বিকাশে টাকা দাবি করছে সঙ্গবদ্ধ একটি চক্র। টাকা দিলে মিটারগুলো আবার ফেরত দিচ্ছে চক্রটি। যে কারণে সকল গ্রাহককে তাদের নিজ নিজ বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার পাহারা দিতে অনুরোধ করা যাচ্ছে। ঘোষণা শুনে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাস গাঁতী গ্রামের কৃষক জাহিদুল ইসলাম বলেন, এটি একটি ভালো উদ্যোগ। এই ঘোষণাটি আগে দিলে হয়তো আমাদের মিটারটি চুরি হতো না। আর আমার ২ হাজার টাকা চোরের পকেটে যেত না। স্থানীয় শিয়ালকোল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, আমার ইউনিয়নে কিছুদিন আগেই বেশ কয়টি বিদ্যুতের মিটার চুরি হয়েছে। ঝঞ্ঝাট এড়াতে আমরা তাই চোর চক্রের সাথে আপস করেছি। সিরাজগঞ্জ পল্লীবিদুৎ সমিতি -২ এর মহাব্যবস্থাপক কামরুল হাসান কালের কণ্ঠকে জানান, সিরাজগঞ্জে পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহকদের মিটার চুরির পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠালে সেটি সংঘবদ্ধ চক্রটি ফিরিয়ে দিয়েছে বলে আমি শুনেছি। মিটার চোরের একটি সিন্ডিকেট অভিনব পন্থায় টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি নিয়ে ভুক্ত ভোগীরা আমাকে অভিযোগ করলে এ বিষয়ে থানায় মামলা হয়েছে, পুলিশ তদন্ত করছে। এমন অবস্থায় এই চোর চক্রের হাত থেকে গ্রাহকদের সচেতন করতেই এমন প্রচারনা চালানো হচ্ছে বলে জানান তিনি। সম্প্রতি জেলার সদর উপজেলায় বহুলী ও শিয়ালকোল এলাকায় ১২ জন গ্রাহকের মিটার চুরি হয়। পরে মিটার রাখার স্থানে চোর চক্রের ফেলে যাওয়া চিরকুটে লেখা মুঠোফোন নম্বরে দাবিকৃত টাকা পাঠালে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়। গতকাল শনিবার গ্রাহকেরা এ বিষয়ে অভিযোগ করেছেন। কামারখন্দের ভদ্রঘাট এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা এলাকা থেকেও বৈদ্যুতিক মিটার চুরি করে একই কায়দায় টাকা আদায় করেছে সঙ্গবদ্ধ এই চক্রটি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...