সোমবার, ২০ এপ্রিল ২০২৬
আজ রবিবার ভোরে একদল মুখোসধারী সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাব বার নির্বাচিত স্বর্নপদক প্রাপ্ত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান গুরুতর আহত হয়েছেন। সন্ত্রাসীরা জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় বাজারের ভেতরে অবস্থিত বাড়ীতে গিয়ে তাকে এলোপাথারী কুপিয়ে মারাত্মক আহত করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়ায় শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে ফজরের নামায আদায় শেষে তিনি বাড়িতে প্রবেশ করার কিছুক্ষণ পর একদল মুখোষধারী সন্ত্রাসী তার বাড়িতে কলিংবেল চাপে। আওয়াজ পেয়ে হান্নান খান এসে দরজা খোলার সাথে সাথে তার উপর ঝাপিয়ে পড়ে এবং এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বগুড়ায় শজিমেক হাসপাতালে নিয়ে যায়। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...