সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার প্রাণকেন্দ্র মণিরামপুর-দ্বারিয়াপুর বাজার সংলগ্ন স্বল্প দৈর্ঘের আঞ্চলিক সড়ক গত ১ যুগ ধরে সংস্কার না করায় হাজার হাজার এলাকাবাসীকে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। শাহজাদপুর পৌর মার্কেট ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মণিরামপুর থেকে দ্বারিয়াপুর কিরণবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত স্বল্প দৈর্ঘ্যরে এ সড়কটি সংস্কার না করায় এ সড়কে চলাচলকারী হাজার হাজার এলাকাবাসী প্রতিদিন চলাচলে করতে নানা বিড়ম্বনায় পড়ছেন। সংস্করের অভাবে সড়কে পঁচা কাঁদা-পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে ও পরিবেশকে দূষিত করলেও দেখার কেউ নেই। এলাকাবাসী জানায়, উত্তরাঞ্চলের অন্যতম ব্যবসা সফল উপজেলা শাহজাদপুরের দ্বারিয়াপুর বাজারে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ কাপড়ের হাটসহ বহুমূখী কারণে প্রতিদিন দ্বারিয়াপুর বাজার ও মণিরামপুর বাজার এলাকায় ব্যাপক লোকসমাগম ঘটে। প্রতিদিন লোকসমাগমের পাশাপাশি অসংখ্য রিক্সাভ্যান চলাচলের ফলে বাজার এলাকার প্রধান সড়ক দিয়ে এলাকাবাসীর হাটা চলাফের করাই অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এ কষ্ট লাঘবে ও জনদুর্ভোগ এড়াতে অনেকেই পৌর মার্কেট ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের এ আঞ্চলিক সড়কটি ব্যবহার করে আসছেন। কিন্তু, গত প্রায় ১ যুগেও আঞ্চলিক এ সড়কটির সংস্কার না করায় সেই কষ্ট ও দুর্ভোগ কমেনি; বরং দিন দিন তা বেড়েই চলেছে। এছাড়া এ সড়ক দিয়ে চলাচলে শাহজাদপুর সরকারি বিশ^বিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও আমজনতাকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শাহজাদপুর উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সমনের জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার করা হলে পৌর এলাকায় যানজট কমবে এবং হাজার হাজার এলাকাবাসীর চলাচলে বিরাজিত দুর্ভোগ লাঘব হবে।’ অন্যদিকে, শাহজাদপুর পৌরসভার সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দিন জানান, ‘ইউজিআইআইপি প্রকল্পের থ্রি ফেজে ইতিমধ্যেই আঞ্চলিক ওই সড়ক সংস্কার কাজের টেন্ডার হয়েছে। অচিরেই কাজ শুরু হবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...