সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ ‘ড্যান্ডি’ নেশা স্কুল পড়ুয়া ও পথশিশুর সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং ছিন্নমূল শিশুদের মধ্যেও ছড়িয়ে পড়ছে এ নেশা। গ্রহণ করছে ড্যান্ডি নেশা। শাহজাদপুর উপজেলায় নতুন মরণঘাতী নেশা ড্যান্ডিতে আসক্ত হয়ে পড়ছে স্কুলগামী ও পথশিশুরা। শিশুদের মাদকে এটি নতুন করে সংযোযিত হয়েছে ড্যান্ডি। জুতা কিংবা ফোমে ব্যবহৃত সলিউশন (আঠা) পলিথিনে ভরে কিছুক্ষন পরপর মুখের সামনে নিয়ে শ্বাস টেনে নেশা করছে তারা। প্রকাশ্যে ফুটপাথে কিংবা রাস্তায় হাঁটতে হাঁটতে তারা পলিথিন মুখে ধরে শ্বাস নেয়। জানা গেছে, জুতা কিংবা ফোমে ব্যবহৃত সলিউশনটি (আঠা) তৈরিতে ব্যবহৃত হয় স্প্রিট। দীর্ঘক্ষণ এটি নাকে-মুখে শ্বাস নিলে মাথা ঝিম ঝিম করতে থাকে। পাশাপাশি আসক্তি তৈরি হয়। খোঁজ নিয়ে জানা যায়, জুতা তৈরি ও ইলেকট্রনিকস যন্ত্রপাতি মেরামতে একধরনের আঠা ব্যবহার করা হয়। স্থানীয়ভাবে এটি ড্যান্ডি আঠা নামে পরিচিত। ইলেকট্রনিকস দোকানগুলোতে এসব আঠা বিক্রি করা হয়। এসব শিশু আঠা পলিথিনে ভরে নিঃশ্বাসের সঙ্গে সেই আঠা গ্রহণ করছে। দামে কম হওয়ায় সবাই এই নেশার দিকে ঝুঁকছে। ড্যান্ডি প্যাকেট এর দাম ৩০ টাকা। এলাকাবাসীর অভিযোগ প্রত্যন্ত গ্রামে যদি এই নেশা বন্ধ করা না যায় তাহলে অনেক সন্তান নষ্ট হয়ে যাবে । শাহজাদপুর পৌর ইলেকট্রনিকস মার্কেটের এক ব্যবসায়ী বলেন, আগে সকলের কাছেই ড্যান্ডি আঠা বিক্রি করা হতো। তবে নেশার কাজেও এই আঠা ব্যবহৃত হয়, তা জানার পর থেকে পরিচিত দোকানদার ছাড়া আঠা বিক্রি করা হয় না। শাহজাদপুর উপজেলা নিবার্হী অফিসার শামীম আহমেদ জানান, যারা ড্যান্ডি বিক্রি করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আগামীতে এ বিষয়ে আমরা সচেতন মুলক সভা করবো এবং সামাজিক ভাবে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান । সিনিয়র পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল আবুল হাসনাত জানান, আমরা এই বিষয়ে খেয়াল রাখছি। যারা ড্যান্ডি সেবন করে তাদের বয়স খুব কম তাই প্রতিটা পরিবারকে খেয়াল রাখতে হবে তাদের ছেলে কোথায় যায় কি করে । আমরা মাদক বিষয়ে কঠোর অবস্থানে আসি ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...