সোমবার, ২০ এপ্রিল ২০২৬
12 মোঃ মুমীদুজ্জামান জাহান : আজ পহেলা বৈশাখ মঙ্গলবার ১৪২২ বঙ্গাব্দ। স্থানীয় সংসদ সদস্য জনাব হাসিবুর রহমান স্বপনের উদ্যোগে বিশাল আয়েজনে শাহজাদপুরে দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে। অনুষ্ঠানের মধ্যে ছিল সকালের মঙ্গল শোভা যাত্রা। ঘোড়ার গাড়ীতে চড়ে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে মঙ্গল শোভা যাত্রাটি শুরু হয়। ঘোড়ার গাড়ীতে চড়ে এ মঙ্গল যাত্রায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান ও উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ। বেশ কয়েকটি ঘোড়ারগাড়ীতে চেপে এবং পদব্রজে মঙ্গল যাত্রায় অংশ নিয়েছিল দলীয় নেতাকর্মী স্কুলের শিক্ষক-শিক্ষয়ত্রী, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীসহ উচ্চবিত্তের মানুষেরা। শাহজাদপুর পাইলট হাইস্কুল এর মাঠে তৈরি মঞ্চে ধারাবাহিক ভাবে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশে বিভিন্নস্থান থেকে আসা স্বনামধন্য টিভি ও বেতার শিল্পিরা পরিবেশন করছেন নানাধর্মী সঙ্গীত। সকাল থেকেই শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠে পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়েছে। এর জন্য বরিশাল থেকে আনা হয়েছিল কয়েকমন ইলিশ মাছ। প্রায় ১০ মন চাউলের ভাত রান্না করে পানি দিয়ে তৈরী করা হয়েছে পান্তাভাত।সকাল থেকেই দলের নেতাকর্মিরা পেটপুরে পান্তাভাত খাচ্ছে। শাহজাদপুরে এবছরের পহেলা বৈশাখের ব্যাক্রিমধর্মী এই আয়োজন অনেকটা সামন্ত রাজাকেও হার মানিয়েছে। 345 এছাড়াও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর শাখা, পূরবী থিয়েটার ও শাহজাদপুর উপজেলা প্রশাসন দিনব্যাপি নানা অনুষ্ঠান পালন করছে। এ অনুষ্ঠানে স্বজন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মুমীদুজ্জামান জাহান, তাকিবুন্নাহার, রুমকি, আল মুবিন জন, মেহেদী হাসান হিমু, আলামিন হোসেন, নাসির উদ্দিন, রুবেল, শিবলু, সোনামনি, মালিহা, মকবুল হোসেন, জিয়াসমিন, মারিয়া, অন্তর, মলিনা, আইরিন, আতিয়া, খাদিজা বেগম প্রমুখ।  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...