সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের শুরু ২০১৮ সালে। যাত্রার শুরু থেকেই এলামনাইদের সহযোগিতায় এসোসিয়েশন নানা কর্মকান্ড পরিচালনা করে আসছে। এলামনাইদের কেউ দূরারোগ্য ব্যাধি হলে যেমন সংগঠনটি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তেমনি প্রতিবছর বার্ষিক পিকনিক, বাংলা নববর্ষ বরণ,ইফতার ও ঈদ পুনর্মিলননী সহ বিভিন্ন রকম আনন্দ মুখর ও উপভোগ্য অনুষ্ঠানের আয়োজন করে আসছে। পাশাপাশি দেশের নানা ক্রান্তিকালে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এলামনাইএসোসিয়েশন আর্তমানবতার কল্যাণে যথাসাধ্য ভূমিকা পালন করে থাকে। গোটা বিশ্ব আজ কোভিড ১৯ ভাইরাসের সংক্রমনে দিশেহারা,আমাদের প্রিয় দেশও এই ছোবলের বাইরে নয়। আমাদের মাতৃভূমি আজ স্থবির হয়ে পড়েছে, প্রতিদিন চারিদিকে মৃত্যুর মিছিল চলছে, মানুষ আতংকিত। সমস্ত অর্থনৈতিক কর্মকান্ড দৃশ্যত বন্ধ হয়ে গেছে, নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কাজবিহীন হয়ে অসহায়ের মতো দিনাতিপাত করছে। হতদরিদ্র মানুষগুলো অনেকেই আজ নিরন্ন এবং চাতক মতো তাকিয়ে আছে কিছু সাহায্য পাওয়ার আশায়। চারিদিকে যেন দুর্ভিক্ষাবস্থা, এই মানবিক বিপর্যয়ের সময়ে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দের অনেকেই নানা সহায়তা নিয়ে মানবতার সেবায় অবদান রেখে চলেছে। আর্ত মানবতার সেবার অংশ হিসেবে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর সদস্যবৃন্দের আর্থিক সহযোগিতায় দুস্থ ও হতদরিদ্র মানুষকে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী প্রদানের উদ্যোগ গ্রহণ করে। আজ ২০ জুন শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সাইফুল ইসলামের উপস্থিতেতে এবং এলামনাই এসোসিয়েশনের সদস্য মোঃ রফিকুল ইসলাম, হাসিবুল হাসান শান্ত, আরিফ হাসান সিন্ধু সহ অনেকের প্রত্যক্ষ সহযোগিতায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় দুইশত পরিবারের মাঝে অত্যন্ত সুষ্ঠুভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক জনাব খন্দকার শামছুল হক সজল মানবিক সহায়তার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং বলেন ভবিষ্যতের দিনগুলোতেও শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের মানব কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...