শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার শাহজাদপুরে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চতকরণ প্রকল্পের আওতায় দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১৪টি পাওয়ার টিলার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাসিবুর রহমান স্বপন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যা মুস্তাক আহমেদ প্রমূখ । উপজেলা কৃষি বিভাগ থেকে পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের কৃষকদের গ্রূপের মধ্যে- চলমান কৃষি যন্ত্রপাতি বিতরনের অংশ হিসাবে ভাড়ায় ১৪টি পাওয়ার টিলার বিতরণ করা হয়। এ দিন পাওয়ার টিলার বিতরনের পর প্রধান অতিথি কৃষি প্রণোদনার আওতায় ৭০০ জন কৃষককে গম বীজ এবং ৩০ জন কৃষককে ভূট্টা বীজ ও সার বিতরণ করা হয়। শাহজাদপুর কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সুবিধা ভোগী কৃষকদের নিয়ে কমিটি করে এ সব পাওয়ার টিলার জমি চাষের জন্য ভাড়া দেয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ মনজু আলম সরকার ।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে চড়াচিথুলিয়া গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক, রোববার, ৭ অক্টোবর-২০১৮ খ্রিষ্টাব্দ : আজ (রোববার) বিকেলে শাহজাদপুর উপজেলার পোতা...
অপরাধ
শাহজাদপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪
ওমর ফারুকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেড় ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৪ জন। জানা যায়,আ...
উল্লাপাড়া
উল্লাপাড়ায় বন্যার্তদের মাঝে গ্রামীণ ব্যাংকের অর্থ প্রদান
ইমাম হাসান তানিমঃ মঙ্গলবার উল্লাপাড়া উপজেলার সোনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের ঘরব...
স্বাস্থ্য
শাহজাদপুরে বিশ্ব ওয়ান হেলথ দিবস পালিত
শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুরে বিশ্ব এক স্বাস্থ্য দিবস উদযাপন উপলক...
শাহজাদপুর
শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক
শাহজাদপুর
শাহজাদপুরে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু
শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন, ‘নতুন এ রোগটি দেখা দেয়ায় কৃষকেরা আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ...
