শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ইমাম হাসান তানিমঃ মঙ্গলবার উল্লাপাড়া উপজেলার সোনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের ঘরবাড়ি মেরামত ও চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন গ্রামীণ ব্যাংক দুর্গানগর শাখা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিরাজগঞ্জ জোন ব্যবস্থাপক আব্দুল মোক্তাদির। সোনতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকতার বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক সিরাজগঞ্জ জোনের অডিট কর্মকর্তা ইউসুফ আলী, এরিয়া ব্যবস্থাপক আব্দুল বায়েস, প্রোগ্রাম কর্মকর্তা আমিনুল ইসলাম, ব্যাংকের দুর্গানগর শাখা ব্যবস্থাপক শ্যামল কুমার বিশ্বাস, ব্যাংক কর্মচারী সমিতির সিরাজগঞ্জ জোন প্রতিনিধি মানিক সরকার এবং জোন সভাপতি রবিউল করিম প্রমুখ। সভায় প্রধান অতিথি আব্দুল মোক্তাদির বন্যায় ক্ষতিগ্রস্থদেরকে বিনা সুদে ঋণ প্রদান এবং তারা স্বাবলম্বী না হওয়া পর্যন্ত ঋণের অর্থ উত্তোলন করা হবে না বলে ঘোষণা দেন। অনুষ্ঠানে ৩শ ৮০ জন বন্যার্তকে নগদ ১ হাজার করে টাকা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”