শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক,  রোববার, ৭ অক্টোবর-২০১৮ খ্রিষ্টাব্দ : আজ  (রোববার) বিকেলে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিথুলিয়া গ্রামবাসীর উদ্যোগে নির্যাতন, জুলুম ও অত্যাচারের হাত থেকে পরিত্রাণে এক মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চড়াচিথুলিয়া চরপাড়া নতুন বাজার সংলগ্ন এলাকায় গ্রামের আব্দুস সালাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় ও প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোজাম্মেল মন্ডল, আলহাজ্ব আজাহার প্রামানিক, ইয়াকুব আলী, সেলিম মন্ডল, আব্দুল আলীম, আবু সাঈদ প্রামানিক, রওশন মেম্বর প্রমূখ। বক্তব্যে বক্তারা বলেন, ‘চড়াচিথুলিয়া গ্রামবাসী তাদের গ্রামের জনৈক শফিকুর রহমান শফি কর্তৃক দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানী, জুলুমের শিকার, অত্যাচারিত, নির্যাতিত হয়ে আসছেন। তার বিরুদ্ধে প্রতিবাদ করলে প্রতিবাদকারীদের ওপর নেমে আসে নির্যাতনের খড়গ। গ্রামবাসী এ অবস্থা থেকে পরিত্রাণ চায়। এজন্য গ্রামের সিংগভাগ মানুষ গ্রামের জনৈক এক ব্যাক্তি কর্তৃক গ্রামের নিরীহ মানুষের ওপর করা জুলুম অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে ভবিষ্যতে গ্রামের কোন নিরীহ মানুষ একই ব্যাক্তি দ্বারা নতুন করে জুলুম অত্যাচার, নির্যাতনের শিকার বা ক্ষতিগ্রস্থ যাতে না হয়, সেজন্য এ মতবিনিময় সভার মাধ্যমে গ্রামের সিংহভাগ মানুষ একমত পোষণ করে ঐক্যবদ্ধ হলো। ভবিষ্যতে একই ব্যাক্তি নতুন করে যদি গ্রামের কোন নিরীহ মানুষকে হয়রানীর চেষ্টা করে সেটি গ্রামবাসী সম্মিলিতভাবে প্রতিহত করবে।’ উক্ত মতবিনিময় ও প্রতিবাদ সভায় চড়াচিথুলিয়া গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”