মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুরে বিশ্ব এক স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষ্যে রিলিফ ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করে। এ অনুষ্ঠান মালার মধ্যে ছিল জন সচেতনতা মূলক বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা,কুইজ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ। র‌্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে শেষ হয়। এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম অহম্মেদ। এতে উপজেলার কৃষক, গবাদিপশু পালনকারী, খামারী, যুব সমাজ, স্থানীয় গণ্য-মান্য ব্যাক্তি বর্গ অংশগ্রহন করেন। আলোচনা সভায় তড়কা রোগ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রিলিফ ইন্টারন্যাশনালের এসিস্টেন্ট প্রোগ্রাম ম্যানেজার ডাঃ আবু নসর আল মেহেদী। বক্তারা বলেন,আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গবাদি প্রাণীর গুরুত্ব যেমন অপরিসীম তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীরও বিশেষ অবদান রয়েছে। তবে কখনো কখনো গৃহপালিত প্রাণীসহ বুনো পশু-পাখি মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠে। তখন তারা মানুষের মধ্যে রোগ ছড়ায়। চিকিৎসা বিদ্যার পরিভাষায় এ সকল রোগ জুনোটিক (Zoonotic) রোগ নামে পরিচিত। যে সকল রোগ পশু পাখি থেকে মানুষে বা মানুষ থেকে পশু-পাখিতে সংক্রমিত হয়, সে সকল রোগকে জুনোটিক রোগ বলা হয়। বিজ্ঞানীরা ধারনা করেন যে, মানুষের প্রতি ১০ টি রোগের ৬ টিই অন্যান্য প্রাণী থেকে মানুষে সংক্রমিত হয়। এ সকল রোগ মোকাবেলার জন্য দরকার বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়, উন্নত প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা তৈরী এবং জন সচেতনতা সৃষ্টি। এলক্ষকে সামনে রেখে সারা বিশে^র ন্যায় আমাদের দেশেও এ দিবস পালিত হচ্ছে। এরই অংশ হিসারে শাহজাদপুরে এ অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। আলোচনা শেষে কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!