বুধবার, ২২ এপ্রিল ২০২৬
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ১০ নং কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ ভাঙ্গিয়ে এলাকায় যা ইচ্ছে তাই করছে চেয়ারম্যান সাইফুল ইসলাম। যার কারণে বিক্ষুব্ধ এলাকাবাসী চেয়ারম্যানের বিরুদ্ধে লকডাউন ভেঙ্গে বিক্ষোভ করে তার বাড়ি ঘেরাও করে। পরে পুলিশ এসে বিক্ষোভ কারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ বিষয়ে কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন,’ জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মহামারী দুর্যোগ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া একটি পরিবার ও যেন সরকারী সহযোগীতা থেকে বঞ্চিত না হয়। কিন্তু স্থানীয় চেয়ারম্যান শুরু থেকেই বিএনপি, জামাত ও আওয়ামী লীগ ভেদাভেদ করে শুধু আওয়ামী লীগের কিছু লোককে নাম মাত্র ফটোসেশন করে ত্রাণ দিয়ে চলে যায়। বাকি সরকারি চাল আত্নসাৎ করেছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আলম বলেন,’ স্থানীয় সংসদ সদস্য ত্রাণ বিতরনে আন্তরিক হলেও কৈজুরী ইউনিয়নের জন্য বরাদ্দকৃত চাল বার বার আত্নাসাৎ করছে স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম। কৈজুরী গ্রামের তাত শ্রমিক শাহজাহান বলেন, আমি চেয়ারম্যানের পিছনে তিন দিন ঘুরে একটা স্লিপ পেয়েছিলাম। কিন্তু চেয়ারম্যান ঐদিন কয়েকজনকে চাল দিয়ে বন্ধ করে দেয়। আমি আর চাল পাইনি । আমার মতো আরো ৪০/৫০ জন স্লিপ নিয়ে খালি হাতে বাড়ি ফিরে যায়। এ বিষয়ে চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এই ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান কায়েম উদ্দিন তার দলীয় লোকজন নিয়ে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে। তার সঙ্গে কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ বার বার আমার কাছ থেকে স্লিপ নিয়েছে এবং সমন্বয় করেছে। কিন্তু আজ সে নিজেই তাদের সাথে যোগ দিয়ে আমারকে হেস্ত নেস্ত করার চেষ্টা করছে। এখন পর্যন্ত যে ত্রাণ পেয়েছি তা যথাযথ ভাবে ট্যাগ অফিসারকে সাথে রেখে বিতরণ করেছি। আগামীতে যা আসবে আমি তা সকলের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেবো । সূত্রঃ Jamuna TV - যমুনা টিভি

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...