বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের একটি সেতু থাকা সত্ত্বেও নতুন করে ৪০ ফুট দূরে সমতল ভূমি খুড়ে নতুন করে আরেকটি সেতু নির্মাণ শুরু করছে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। বিপুল পরিমাণ সরকারি অর্থ অপচয় করে অপরিকল্পিত এবং অযৌক্তিক এই সেতু নির্মাণ বন্ধের জন্য শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদনও করেছে এলাকাবাসী। লিখিত অভিযোগ এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, মাত্র ১৫০ মিটার এই কাচা রাস্তাটি বর্ষা মৌসুমে পানির নীচে ডুবে থাকে। শুকনো মৌসমেও খুব একটা ব্যাবহার হয়না রাস্তাটি। ছোট্ট এই রাস্তার দুই পাশে বর্ষার পানি প্রবাহের জন্য রয়েছে এলজিইআরডি এর একটি শক্তপোক্ত সেতু। বন্যার পানি এ সেতু দিয়ে সাভাবিক ভাবেই চলাচল করে। অথচ এমন একটি সেতু রেখে এখানে আরও একটি নতুন সেতু নির্মাণ শুরু করেছে যা কোন উপকারেই আসবে না। অযথা সরকারের বিপুল পরিমান টাকা অপচয় হবে বলে মনে করছে এলাকাবাসী। এ বিষয়ে সেতুর উত্তরাংশের জমির মালিক আজগর আলী জানান, পূর্বে সেতুটি আমার জমির দক্ষিন সম্মুখে নির্মিত এবং এখন যে সেতু নির্মাণ হচ্ছে সেটাও একই জমির সাথে নির্মাণ হচ্ছে। তিনি আরও অভিযোগ করে বলেন, একই জমি সংলগ্ন দুইটি সেতু নির্মান হলে সেতুমুখে নিচু হয়ে যাবে। নীচু জায়গায় পানি আটকে থাকার ফলে ফসল ফলানো আর সম্ভব হবেনা। এদিকে পাশের জমির আরেকজন কৃষক বলেন, আমি এই সেতুর সুপারিশকারি বর্তমান ১নং ওয়ার্ড মেম্বর ও পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনকে অপরিকল্পিত সেতু নির্মাণ বন্ধের প্রসঙ্গে বললে তিনি বলেন,সরকারের অপচয় নিয়ে তোমার এতো মাথা ব্যাথা কেন? তুমি সরকারের কি হইছো? সেতু সম্মখে তোমার জায়গা যতটুকু উচু আছে প্রয়োজনে আরও উচু করে সেতুর মুখ বন্ধ করে দাও তবুও নতুন সেতু নির্মাণ হোক। অপরিকল্পিত সেতু নির্মাণ ও সরকারের অর্থ অপচয় সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন,পাশে যে সেতুটি আছে সেটা এলজিইডির সেতু। যেহুতু সরকারের দুটি আলাদা মন্ত্রনালয় সেখানে সেতু নির্মাণে সমস্যা নেই। আর আপনারাই (সাংবাদিকরা) শুধু দেশ আর সরকারের কথা ভাবেন আর কেউ মনে হয় ভাবে না। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান বলেন একই জায়গায় দুটি সেতু হতে পারে না। অপরিকল্পিত সেতু নির্মাণ হলে সেটা অবশ্যই প্রতিহত করা হবে। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, আমার নিকট অপরিকল্পিত সেতু নির্মাণ বন্ধ করার জন্য স্থানীয় কিছু সংখ্যক ব্যক্তি আবেদন করেছেন। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

বেলকুচি

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খা...

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

জাতীয়

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...