সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শাহজাদপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ নাছির উদ্দিনসহ তার পরিবারের ১৬ সদস্যদের নামে হৎদরিদ্রের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালের কার্ড দেয়া হয়েছে! এ নিয়ে এলাকার দরিদ্রদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসীর অভিযোগ, উপজেলার গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিনসহ তার স্ত্রী তানজিলা খাতুন, তার ৬ ভাই আব্দুস সালাম, আলাউদ্দিন, আজাদ, গিয়াস উদ্দিন, সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ভাবী বিউটি খাতুন, সাহেরা খাতুন, ভাগ্নে আসিফ খান, আবু হেলাল, ভাগ্নের স্ত্রী মাহমুদা বেগম, ভাতিজা জাকারিয়া হোসেন, মা সোনাভানসহ ১৬ জনের নামে ১০ টাকার রেশন কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। এদের মধ্যে কেউ কেউ বিদেশ ফেরত, মিল্কভিটা’য় কর্মরত, বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত। আবার কেউ কেউ ভিন্ন উপজেলায় অবস্থান করছেন। গাড়াদহ ইউনিয়নে প্রকৃত গরীবদের বাদ দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে অপেক্ষাকৃত স্বচ্ছল দলীয় নেতা নাছির উদ্দিনের পরিবারে ১৬ টি রেশন কার্ড বরাদ্দ দেয়ায় এলাকার দরিদ্রদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গাড়াদহ ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি নাছির উদ্দিন জানান,‘দলীয় বিবেচনায় ৩০টি রেশন কার্ড ভাগে পেয়েছিলাম। এর মধ্যে আমার পরিবারে ১৬ টি কার্ড রেখে অবশিষ্ট ১৪টি কার্ড প্রতিবেশীদের দিয়েছি।’ এ ব্যাপারে গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, ‘গাড়াদহ ইউনিয়নের ওয়ার্ড মেম্বর ও স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ২’শ জনের নামের তালিকা দিলে তাদের নামে রেশন কার্ড দেয়া হয়। আমার ইউনিয়নে ৪ জন ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি করা হচ্ছে। দু’একজন বিশেষ সুবিধা নিলেও এ চাল বিক্রিতে তেমন অনিয়ম হচ্ছেনা। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...