বাংলাদেশ সরকারের ন্যাশনাল আই কেয়ার ও চক্ষু বিষয়ক পাঁচটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে দু’দিনব্যাপী সম্মেলন সোমবার শুরু হচ্ছে।
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত এ সেমিনার সকাল ৯টায় গুলশান-১, রোড ৭ এর ১৯ নম্বর বাড়ির স্পেকট্রা কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল এজেন্সী ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি)’র দক্ষিন এশিয়া অঞ্চলের কো-চেয়ার ড. আবু রায়হান ।
সেমিনারে চক্ষু স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষজ্ঞ বিভিন্ন সংস্থার ৬০ জন কর্মকর্তা সম্মেলনে উপস্থিত থাকবেন। দু’দিনের এ সম্মেলনে বেশ কয়েকটি অধিবেশনের মাধ্যমে শেষ হবে। যার মধ্যে থাকছে, সার্বজনীন চক্ষু স্বাস্থ্য এবং ভিশন ২০২০, স্বাস্থ্য বিষয়ক প্রধান আন্তার্জতিক সংস্থাগুলোর সাম্প্রতিক অবস্থা এবং ভিশন ২০২০: বাংলাদেশের কার্যকপরিকল্পনা।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবারণযোগ্য অন্ধত্ব দূরীকরণে বিশ্বব্যাপী উদ্যোগ ভিশন ২০২০-এর লক্ষ্য পূরণে বাংলাদেশ কতটা অগ্রসর হয়েছে তা পরিমাপ করা এবং এ ক্ষেত্রে কী কী বাধা রয়েছে তা চিহৃত করা হবে এই সম্মেলনে। সেই সাথে বাংলাদেশে ভিশন ২০২০-এর লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনার রুপরেখা প্রণয়ন করা হবে।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন
শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...
ফটোগ্যালারী
শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত
সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...
