সোমবার, ২০ এপ্রিল ২০২৬
যেকোন ফর্মের ক্রিকেটে দুর্দান্ত খেলছেন বাবর আজম। সেই ধারাবাহিকতায় এ তারকায় ওল্ড ট্রাফোর্ড টেস্টে প্রথম ইনিংসে ৬৯ রানের ইনিংস খেলেছিলেন। তা দেখে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন এতটাই মুগ্ধ হয়েছিলেন যে বিরাট কোহলির সঙ্গেই তুলনা বাবরকে করে ফেলেছিলেন। কেবল তা—ই নয় বাবর যে যেকোনো বিচারেই এ মুহূর্তে বিশ্বের সেরা পাঁচ ব্যাটসম্যানের একজন সেটিও সোজাসাপটা বলে দিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন প্রথম ওভারেই ফিরে যান পাকিস্তানের সেরা এ ব্যাটিং তারকা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার মধ্যে বাবরও ফেরেন ৫ রানে। মূলত ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংই সর্বনাশটা করেছে পাকিস্তানের। দ্বিতীয় ইনিংসে বাবর দ্রুত ফিরে যাওয়ায় লিড বেশি বাড়াতে পারেনি পাকিস্তান। যে কারণে সাবেক অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডিন জোনস পাকিস্তানি ক্রিকেট ভক্তদের একটা খোঁচাই দিলেন। এক টুইটে তিনি পাকিস্তানি ক্রিকেট ভক্তদের উদ্দেশে বলেছেন, এখন ঠিক করতে হবে তারা জিততে চান নাকি বাবর আজমের ব্যাটিং নিয়েই পড়ে থাকতে চান, ‘সব পাকিস্তানি ক্রিকেট ভক্তদের বার্তা, হ্যাঁ, বাবর আজম রান করলে সবারই ভালো লাগার কথা। কিন্তু বাবরও বলবে জয়টাই অগ্রাধিকার তার ব্যাটিং নয়।’ টেস্টের প্রথম দিন বাবরের ৬৯ রানের পর নাসেরের মন্তব্য নিয়ে কিছুটা সমালোচনাও আছে। তিনি বলেছিলেন বাবর যেভাবে খেলেছেন, তাতে পাকিস্তানি ব্যাটিং তারকার জায়গায় বিরাট কোহলি থাকলে নাকি হইচই পড়ে যেত। পাক এ তারককে তিনি কেন উইলিয়ামস, স্টিভ স্মিথ, জো রুট ও কোহলির সঙ্গেই রেখেছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...