সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ ‌সিরাজগ‌ঞ্জের শাহজাদপুর উপ‌জেলার সোনাতনী ইউ‌নিয়‌নের ১০ টাকা কে‌জি চাউ‌ল এখন নেতা/ কর্মিদের ঘড়ে ঘড়ে মিলছে। নিম্ন আয়ের প্রান্তিক মানুষদের জন্য এ চাউল বরাদ্দের নির্দেশনা থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছেনা। দেশে চালের বাজার স্থিতিশীল রেখে সহায় সম্বলহীন হতদরিদ্র ব্যক্তিদের মাঝে কার্ডের মাধ্যমে চাউল বরাদ্দের নির্দেশনা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তার এ কর্মসূচি এখন অনেকটাই ভেস্তে যেতে বসেছে। জানাগেছে, সোনাতনী ইউনিয়নের জন্য ১০০০ কার্ড বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত কার্ডের সিংহভাগের মালিক এখন এলাকার প্রভাবশালী বিত্তবান ও দলের নতা/ কর্মিরা। ইউনিয়নে ডিলার নিয়োগ করা হয়েছে ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ছোটচামতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম মরতুজার ভাই আব্দুল জলিল ও সাধারন সম্পাদক আইজ উদ্দিনের ভাই মজিবর রহমানকে। অভিযোগ রয়েছে, নামে নামে বরাদ্দকৃত কার্ডগুলোও কার্ডধারীদের হাতে দেয়া হয়নি। তারা ইচ্ছে মাফিক চাউল উত্তোলন করছেন, ইচ্ছে মাফিক দিচ্ছেন কালো বাজারে বিক্রী করছেন। শাহজাদপুরের প্রায় সবগুলো ইউনিয়নেই চাউল নিয়ে উঠেছে নানা অনিয়মের অভিযোগ। দরিদ্র মানুষেরা এর প্রতিকার চেয়েছেন যথাযথ কর্তৃপক্ষের নিকট।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...