সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Mominul দারুন ব্যাটিং করছিলেন মমিনুল হক। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে গড়ে তুলেছিলেন আশা-জাগানো এক মজবুত জুটি। নিজেও পেরিয়েছিলেন পঞ্চাশের কোটা। কিন্তু মধ্যাহ্ন-বিরতির আগে দ্রুত একটা রান নিতে গিয়ে পড়লেন রান-আউটের খাড়ায়। হতাশজনক বিষয় হলো, মমিনুল রান-আউট হয়েছেন তুচ্ছ-তাচ্ছিল্যের জন্য। হ্যাঁ, কথা হচ্ছিলো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমানের সেরা ব্যাটসম্যান কে নিয়ে। কী, ভ্যাবাচ্যাকা খাচ্ছেন তো? বর্তমানের সেরা ব্যাটসম্যানের নাম মুমিনুল হক। বিস্ময়টা কী আপনার বেড়ে গেল? সংক্ষিপ্ত ১০ টেস্টের ক্যারিয়ারের সাকিব-তামিমদের থেকে বেশ সামনে ওই ‘ছোট্ট’ মমিনুলই। সাদা পোশাকের ক্রিকেটে তিনটি শতকের সাথে সাথে, ছয়টি অর্ধ শতকও আছে তার। ব্যাটিং গড় ৬২.৬৪। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ঢাকা টেস্টে ভালোই খেলছিলেন মমিনুল। কিন্তু তার সম্ভাবনাময় ইনিংসটির অপমৃত্যু ঘটেছে। সেটা অবশ্য একটা দুর্ভাগ্যের মাধ্যমে। কারণ এদিন তিনি যে প্রতিপক্ষের নির্বিষ থ্রোয়িংয়ে রান আউটের শিকার হয়েছেন। আর সেই রান আউটটাও আবার কেমন দৃষ্টিকটু। রানিং বিটুইন দ্য উইকেটের সময় অপর প্রান্তে পৌঁছেও হাস্যকর ভাবে আউট হয়েছেন তিনি। কারণ প্রান্তবদলের সীমানা রেখায় তিনি যে ব্যাটই ছোঁয়াননি। এদিন ১৪৬ মিনিট ক্রিজে থেকে ১১২ বল মোকাবেলা করে পাঁচটি চারের সাহায্যে ৫৩ রান করেন মুমিনুল। ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের ৪০.৩ ওভারে সিকান্দার রাজার থ্রোতে সাজঘরে ফেরেন ২৭ বছর বয়সী বাহাতি ব্যাটসম্যান। দলীয় রান তখন ৯২।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...