সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শামছুর রহমান শিশিরঃ বরেণ্য রচয়িতা বিজয় নারায়ন আচার্যের রচিত ও কন্ঠ শিল্পী বারী সিদ্দিকীর গাওয়া জনপ্রিয় ‘এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে..’ সঙ্গীতটির মতো সবাইকেই একদিন চলে যেতে হবে। কিন্তু অসময়ে চলে যাওয়াটা কারোরই কাম্য নয়। তেমনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড়মহারাজপুর গ্রামের আবুল কাশেমের ছেলে হতদরিদ্র ভ্যানচালক আলমাছ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাসেবা গ্রহন করছেন। দুস্থ, অসহায় আলমাছের প্রাথমিক চিকিৎসায় ঋণপান করে স্বজনেরা দুই থেকে আড়াই লাখ টাকা খরচ করেছেন। ‘দিন আনি দিন খাই’- ৪ সদস্যের এরূপ একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম দরিদ্র আলমাছের যেখানে নিজেরই চিকিৎসা ব্যায় নির্বাহ করা দূরহ হয়ে পড়েছে, সেখানে পরিবারের মুখে আহার তুলে দেয়ার বিষয়টি রীতিমতো অলীক কল্পনা ছাড়া কিছুই না। অসহায় ওই পরিবারের পক্ষে বর্তমানে আর আলমাছের চিকিৎসা ব্যায় নির্বাহ করা সম্ভব হচ্ছে না। চিকিৎসকেরা জানিয়েছেন জরুরী ভিত্তিতে কেমোথেরাপি দেয়ার পর তার অপারেশান করা না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না। তার ১৫ বছর বয়সী স্কুলপড়–য়া বড় ছেলে স্কুলে যাওয়া বাদ দিয়ে বাবাকে ও পরিবারকে বাঁচাতে দিনে রাতে ভ্যান চালিয়ে যাচ্ছে। ১০ বছর বয়সী ছোট ছেলের পক্ষে কোন কাজ করা সম্ভব না হওয়ায় তাকে প্রতিনিয়ত অঝোরে কাঁদতে দেখা যায়। আলমাছের স্ত্রী তার চিকিৎসার জন্য আত্মীয় স্বজনদের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছু হচ্ছে না। চিকিৎসকেরা জানিয়েছেন, আলমাছকে বাঁচাতে কেমোথেরাপি ও অপারেশান সম্পন্নের জন্য কমপক্ষে আড়াই থেকে ৩ লক্ষ টাকার প্রয়োজন যা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। এজন্য আলমাছকে বাঁচাতে তার পরিবার দেশের ও বহিঃর্বিশ্বের সহৃদবান ব্যাক্তিদের নিকট সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা ঃ মোবাইল নং- ০১৭১৭-০৯৯৩১৩ বিকাশ (পারসোনাল), মোবাইল নং- ০১৭২২-৭১১২৩৬ ২ রকেট (ডাচ্ বাংলা), ব্যাংক একাউন্টঃ রিপা কনফেকশনারি, চলতি হিসাব নং- ১৫৭-১১০-৭৯২৬, ডাচ্ বাংলা ব্যাংক শাহজাদপুর শাখা,শাহজাদপুর, সিরাজগঞ্জ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...