সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিংড়াবাড়ি গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে এক কলেজ ছাত্রী। প্রেমিক মারুফ স্থানীয় হাই স্কুলের শিক্ষক। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত শিক্ষকের সাথে একই গ্রামের এক কলেজ ছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসের একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। গত ১২ এপ্রিল গভির রাতে ওই শিক্ষক কলেজ ছাত্রীর বাড়িতে গেলে প্রতিবেশীরা তাকে আটকে রাখে এবং তার বাবাকে খবর দেয়। এ ঘটনায় দুজনের বিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তার বাবা ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান। এ প্রতিশ্রুতি মোতাবেক বিয়ে না দেয়ায় শুক্রবার সকাল থেকে বিয়ের দাবিতে ওই কলেজ ছাত্রী এ অনশন শুরু করে। মারুফের বাবা লুৎফর রহমান জানান, ছেলে বিয়েতে রাজি নয়, প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল রয়েছি বিধায় নিরাপত্তার স্বার্থে কাজিপুর থানায় মৌখিকভাবে জানিয়েছি। কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, তিনি কোন অভিযোগ পাননি, পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযুক্ত মারুফ হাসান পলাতক থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...