উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৭ জুয়াড়িকে জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আকরাম হোসেন ভ্রাম্যমান আদালতে এই সাজা প্রদান করেন। জুয়াড়িরা হলো সলঙ্গা থানার রুয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রেজাউল হক (২৪), ককিল উদ্দিনের ছেলে মুত্তালিব হোসেন (২৫), কোরবান আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮), পাশান শেখের ছেলে শামছুল শেখ (৪০), আব্দুস ছামাদ আকন্দের ছেলে মানিক (২৮) নাইমুড়ী গ্রামের মহির উদ্দিনের ছেলে মাসুদ করিম (৪০), ছাবের উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৪৫)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বুধবার থানার নাইমুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উল্লে¬খিত ব্যক্তিরা জুয়া খেলছিল। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। আদালত এ সময় এদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন বলে উক্ত পুলিশ কর্মকর্তা জানান।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন
শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...
ফটোগ্যালারী
শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত
সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...
