সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের পাঁচিল শরিফমোড় গ্রামের যমুনা নদীর পানিতে তীব্র ঘুর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় গত ২৪ ঘন্টায় ২০টি বাড়িঘর যমুনার ভাঙ্গণে বিলিন হয়ে গেছে। সবকিছু হারিয়ে এসব অসহায় মানুষ পাশের বাড়ি বা খোলা স্থানে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। গত ১ মাস আগে এখানকার ভাঙ্গণরোধে বালুভর্তি জিওটেক্স বস্তা ডাম্পিং করা হয়। ৩ দফা বালুর বস্তা ডাম্পিং করেও এ এলাকার ভাঙ্গণরোধ করা যাচ্ছেনা। ফলে মানুষজন যমুনা নদীর কাছে অসহায় হয়ে পড়েছে।
এ বিষয়ে পাঁচিল শরিফমোড় গ্রামের কহিনুর বেগম, মঞ্জুআরা খাতুন, হাসনা বেগম, আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, সাহেদ আলী, শওকত আলী, শফিকুল ইসলাম, আরিফিন রহমান বলেন, এ গ্রামের ভাঙ্গণরোধে বার বার বালুভর্তি জিওটেক্স বস্তা ডাম্পিং করা হলেও ভাঙ্গণরোধ হচ্ছেনা। একের পর এক বাড়িঘর যমুনা নদীর পেটে চলে যাচ্ছে। এতে আমরা অসহায় হয়ে পড়েছি। বাড়িঘর হারিয়ে আমরা এখন কোথায় যাব, তা ভেবে পাচ্ছিনা। খোলা আকাশের নিচে আমরা বাস করছি।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা বলেন,তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আমাদের এ সহায়তা অব্যহত রয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ওখানকার ভাঙ্গণরোধে আমাদের বালুভর্তি জিওটেক্স বস্তা ডাম্পিং কাজ অব্যহত আছে। এ ভাঙ্গণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমাদের এ কাজ চলবে।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন
শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...
ফটোগ্যালারী
শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত
সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...
