সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারসহ তিন চোরকে আটক করেছে থানা পুলিশ। 

আটকৃতরা হলেন- শাহজাদপুর পৌর সদরের কান্দাপাড়ার চাঁদু শেখের ছেলে আকাশ ওরফে বাঁধন(২২), দ্বাবারিয়ার মুনছুর আলীর ছেলে রকিব(২৭) ও পাবনার সাথিঁয়া উপজেলার করমজা সরদারপাড়ার মৃত সোহরাব খানের ছেলে আমিন আহম্মেদ(৩৫) সে বর্তমানে শাহজাদপুর পৌর সদরের রূপপুর নতুনপাড়া রঞ্জন এর বাড়িতে ভাড়া থাকে। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, শাহজাদপুর পৌর সদরের দ্বাবারিয়া মহল্লার মোঃ আলমগীর হোসনের একটি কালো-সবুজ রংয়ের ডিসকভার ১৫০ সিসি মোটর সাইকেল গত ৫ নভেম্বর রাতে তাহার নিজ বাসভবন থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় সকালে তিনি শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

শাহজাদপুর থানার ওসি অপারেশন আব্দুল মজিদ জানান, মটরসাইকেল চুরির অভিযোগে তদন্তে নেমে থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে আসামীদের বিভিন্ন স্থান থেকে আটক করে। তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে শাহজাদপুর থানার এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঢাকার সাভারের ব্যাংক টাউন এর ভাড়াটিয়া মোঃ ওয়াদুদ এর নিকট হইতে মটর সাইকেলটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...