সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি'র ভারচুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ আগস্ট) বিকালে শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লায় সিরাজগঞ্জ জেলা বিএনপি'র প্রধান উপদেষ্টা, উপজেলা বিএনপি'র আহবায়ক প্রফেসর ড. এমএ মুহিতের বাসভবনে শাহজাদপুর বিএনপি'র আয়োজনে দলকে গতিশীল করার লক্ষে যুবদল, ছাত্রদল ও বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভারচুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহজাদপুর উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক মোঃ ইকবাল হোসেন হিরু'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
দলের বিভিন্ন বিষয় নিয়ে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি'র প্রধান উপদেষ্টা, উপজেলা বিএনপি'র আহবায়ক প্রফেসর ড. এমএ মুহিত।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক মোঃ আরিফুজ্জামন আরিফ, পৌর বিএনপি'র সদস্য সচিব আব্দুল আজিজ, যুগ্ম-আহবায়ক এমদাদুল হক নওশাদ, হাজী আয়ুব আলী,উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক, ৯০ এর গণআন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক মোঃ আমির হোসেন সবুজ, বিএনপি নেতা এ্যাড. রায়হান উদ্দীন, আব্দুল জব্বার, জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ-আল-কায়েস, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু, পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান সজল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন জুয়েল, সদস্য সচিব মোঃ মজাহার ইসলাম মোজা বক্তব্য রাখেন।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন
শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...
ফটোগ্যালারী
শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত
সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...
