সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সাবেক এমপি চয়ন ইসলামের পৃষ্ঠপোষকতায় শুক্রবার (৩১ ডিসেম্বর) শাহজাদপুর হাইস্কুল মাঠে শাহজাদপুর ক্রিকেটার্স এসোসিয়েশন আয়োজিত নূরজাহান মযহার স্মৃতি টি-২০ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় জিএফ স্পোর্টিং ক্লাব নরিনাকে ৬ উইকেটে হারিয়ে পোতাজিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। টসে জিতে পোতাজিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশের অধিনায়ক  ফারুক জিএফ স্পোর্টিং ক্লাব নরিনার অধিনায়ক বুলবুলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৭ ওভার ৩ বল খেলে জিএফ স্পোর্টিং ক্লাব নরিনা ১০১ রান করে। পরে পোতাজিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ১৩ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের স্কোরে পৌছে যায়। 

খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের অধিনায়ক ও টিম ম্যানেজারের হাতে পুরষ্কার তুলে দেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, পৌর যুবলীগ আহবায়ক মাসুদুল হাসান মাসুদ, শাহজাদপুর ক্রিকেটার্স এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল কাদের সিদ্দিকী সংগ্রাম, আব্দুল্লাহ আল মামুন, অরূপ, সাবেক ক্রিকেটার শামছুর রহমান শিশির প্রমূখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন শাহজাদপুর ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম। উক্ত খেলায় ৩১ রান করে ও ৩ উইকেট নিয়ে ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হন সজিব। ৩৮৪ রান করে ম্যান অবদ্যা সিরিজ নির্বাচিত হন সোহান। ফাইনাল খেলা পরিচালনা করেন আম্পায়ার মেহেদি হাসান লিটন ও শাহরিয়ার আহমেদ জ্ব্যোতি। স্কোয়ারে ছিলেন অনিল কুমার। উক্ত ফাইনাল খেলায় বিপুল পরিমান ক্রীড়ামোতি দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। মোট ৩২ দল এ টুর্নামেন্টে অংশ নেয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...