সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক  বখতিয়ারের বাড়ি থেকে ৫৬৪ লিটার ভোজ্যতেল (সয়াবিন) ও ৪৪৭ কেজি ডাল চিনি উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

এদিকে দ্বায়িত্বহীনতার অভিযোগ উঠেছে ট্যাগ অফিসারের বিরুদ্ধে তবে, কিভাবে কি হল তা কিছুই জানেন না ট্যাগ অফিসার হিসাবে নিয়োজিত উপজেলা পরিসংখ্যান অফিসার এস এম মোখলেছুর রহমান। 

জানা যায়, পণ্যগুলো গতসোমবার উপজেলার কৈজুরি ইউনিয়নের গুধিবাড়ী বাজারে ১০৩৮ জন টিসিবির কার্ড হোল্ডারদের মধ্যে বিক্রির কথা ছিল। টিসিবির এ পণ্য গুলো ডিলার মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মাধ্যমে টিসিবির কার্ড হোল্ডারের কাছে সুলভ মূল্যে বিক্রির কথা থাকলেও ডিলার বখতিতার প্রায় ২৫০টি কার্ডের পন্য এদিন কার্ড হোল্ডারের মধ্যে বিক্রি না করে তিনি পৌরসদরের মোদকপাড়ার তার নিজ বাড়িতে রেখে দেন। গোপন সংবাদদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা গতসোমবার রাত দশটার দিকে ডিলার বখতিয়ারের বাড়ি থেকে থানা পুলিশের সহযোগীতায় পণ্য গুলো জব্দ করে থানা হেফাজতে পাঠিয়ে দেন। আরও জানা যায়, পণ্য গুলো থানাতেই রয়েছে। তবে মালামাল উদ্ধারের সময় মেসার্স বকতিয়ার এন্টানপ্রাইজের মালিক বখতিয়ারকে বাড়িতে পাওয়া যায়নি। 

এ বিষয়ে মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ার জানান, আমি গতসোমবার পণ্য গুলো গুধিবাড়ী বিক্রয় করতে যাই, বিকাল ৪ টার দিকে কার্ডধারী লোকজন শেষ হয়ে যায়, তখন টিসিবির কার্ড হোল্ডার না থাকায় আমি তিন জন ইউপি সদস্যকে জানিয়ে মালগুলো নিয়ে আসি, আর বলে আসি যারা পায়নি তাদের বিষয়ে আমাকে বলিয়েন পরবর্তিতে মাল দেওয়ার সময় এ মালগুলো তাদের বুঝিয়ে দিয়ে দিবো। অপরদিকে ট্যাগ অফিসার হিসাবে নিয়োজিত উপজেলা পরিসংখ্যান অফিসার এস এম মোখলেছুর রহমান জানান পন্য শেষ করেই আমি এসেছি। 

এদিকে শাহজাদপুর থানার এস আই পিষুস সাহা জানান, পণ্যগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ডিলার বখতিয়ারের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে ।

তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা’র মুঠোফোনে বারংবার ফোন দিয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...