সোমবার, ২০ এপ্রিল ২০২৬

 শাহজাদপুরের ইউনিয়ন আওয়ামী লীগকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে জালালপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ ও ইউনিয়ন বাসীর সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মতবিনিময় করেন সাবেক এমপি ও শাহজদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম।  

বুধবার(২ আগষ্ট) বিকেলে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উক্ত ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে সৈয়দপুর নতুন বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি চয়ন ইসলাম আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, আগামীতে যদি আপনারা নৌকার প্রার্থীকে জয়যুক্ত করেন তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের জালালপুরে তীর রক্ষা বাঁধ নির্মাণ করে দেওয়া হবে। তার বক্তব্যে বলেন, যখন ওয়ার্ল্ড ব্যাংক অর্থ দিতে অস্বীকার করে তখন বিএনপি’র লোকজন বলেছেন পদ্মা সেতু আর হবে না কিন্তু জাতীয় পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দাবিয়ে রাখা যায়নি তিনি ঠিকিই পদ¥া সেতু নির্মাণ করে দেখিয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপি’র সভাপতি খালেদা জিয়া বলেছিলেন পদ্মা সেতুতো হবেই না, যদিও হয় জোড়া তালি দিয়ে হবে ঐ সেতুতে আপনারা উঠবেন না কিন্তু আজ যে বিএনপি আন্দোলন, অবরোধ করেছে ঐ বঙ্গের মানুষতো পদ্মা সেতু দিয়েই আসছে।

উক্ত মতবিনিময় সভায় জালালপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সরকার, ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার, এনায়েতপুর থানা আ’লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ,  স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মী ও ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন।

মতবিনিময় অনুষ্ঠান শেষে সাবেক এমপি ও শাহজদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম বাজারের বিভিন্ন দোকানে দোকানে ঘুরে আওয়ামী লীগ সরকারের  উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...