সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প উপ- মন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সম্প্রতি করোনা পজিটিভ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আজ শুক্রবার সকাল ৯ টায় শাহজাদপুর উপজেলার ৫ নং গালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বেনুটিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ইউপি সদস্য বাবুল আক্তারের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন গালা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ আবুল হোসেন।
এসময় বক্তব্য রাখেন, গালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান শিখন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজীবুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক মাষ্টার, রফিক আহমেদ, ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সোলাইমান হোসেন, সাবেক ইউপি সদস্য এরশাদ আলী প্রমুখ।
বক্তারা বলেন, হাসিবুর রহমান স্বপন শুধু আওয়ামীলীগের একজন এম,পি নন, তিনি শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা। তার জন্য দল,মত, নির্বিশেষে সবাই দোয়া করছেন। তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে শাহজাদপুরে ফিরে আসেবন বলর সবাই আমাবাদ ব্যক্ত করেন। পরিশেষে হাসিবুর রহমান স্বপন এম, পি'র সুস্থতার জন্য মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন
শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...
ফটোগ্যালারী
শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত
সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...
