রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নানা আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার দ্বারিয়াপুর লোদীপাড়ায় বৃহস্পতিবার সকালে দেশ বরেণ্য নাট্যাচার্য সেলিম আল দীনের ১৪ তম প্রয়ান দিবস পালিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল, নাট্যাচার্য সেলিম আল দীনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,আলোচনাসভা,দোয়া মাহফিল ও কবিতা পাঠ। শাহজাদপুরের পূরবী থিয়েটার ও ভোরহোল এ অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,শাহজাদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী। বিশেষ অতিথি ছিলেন,শাহজাদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আনু লোদী,শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তৌহিদুর রহমান এ্যাপোল। বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শাহবাজ খান সানির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,কবি মমতাজ উদ্দিন শেখ,কবি ম.জাহান, সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু প্রমুখ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুরাদ লোদী, রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, সুমন লোদী, স্বাধীন, বায়জিদ, আপন,দীপ্ত প্রমুখ। সবশেষে প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করেন, কবি মমতাজ উদ্দিন শেখ,কবি ম.জাহান, মাহবুবুর রহমান মিলন, জাকারিয়া ইসলাম ঠান্ডু,স্বাধীন প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...