সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার এ উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন সড়কে র‌্যালিটি প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ রেজাউল হক, ইসলামিক ফাউন্ডেশানের ফিল্ড সুপারভাইজার হাসিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মনসুর রহমান প্রমূখ।

প্রধান অতিথি হিসাবে বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘ইসলাম শাস্তির ধর্ম। ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে তারা ইসলামের শত্রু। তিনি গুলশান-শোলাকিয়াসহ সারাদেশে ইসলামের নামে বর্বর জঙ্গি হামলায় ধর্মপ্রাণ নিরপরাধ মানুষকে হত্যার তীব্র নিন্দা জানান।’ বক্তারা বলেন, পিতামাতা, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ, মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ ব্যক্তিদের জঙ্গিবাদ বিরোধী সকল কর্মকান্ডে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় তারা জামায়াত-শিবির, যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহবানও জানিয়েছেন।#

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন স্মারকলিপি পেশ

শিক্ষাঙ্গন

শাহজাদপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন স্মারকলিপি পেশ

নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুর উপজেলার রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাক...

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে ১’শ ৩৫ জনের নাম বাতিল: প্রকাশিত হয়নি অন্তর্ভূক্তির তালিকা

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে ১’শ ৩৫ জনের নাম বাতিল: প্রকাশিত হয়নি অন্তর্ভূক্তির তালিকা

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইপূর্বক ১’শ ৩৫ জন মুক্তিযোদ্ধা নন- এমন তালিকা প্রকাশ করেছেন মুক্ত...

জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন

জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন

নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রবিবার ছিল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা...