রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুর উপজেলার রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারী বখাটে ছাত্র আসিফকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচী পালন ও স্মারকলিপি পেশ করেছে । এদিন দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন শেষে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি প্রেসক্লাব চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে অবিলম্বে হামলাকারীকে গ্রেফতারের দাবিতে স্মারকলিপি পেশ করেন। শাহজাদপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব এ্যাড. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচী চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদে বেসরকারিভাবে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মামুনর রশীদ লিয়াকত, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী নেওয়াজ, প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মোঃ গোলাম কিবরিয়া, মোহাম্মদ আলী, আবুল কালাম, শামীমা নাহার, রফিকুল ইসলাম, কামরুজামান, ওয়ারেছ আলী, রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ এনামুল হক হিরা প্রমূখ। বক্তারা শিক্ষকের উপর হামলাকারী বখাটে ছাত্র আসিফকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচী পালন করার হুমকি দেন।’ উল্লেখ্য, গত ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাভৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী বের হবার পূর্বে বখাটে ছাত্র আসিফ অত্র স্কুলের ছাত্রীদেরকে উত্যক্ত করলে শিক্ষক কামরুজ্জামান প্রতিবাদ করে তাকে র‌্যালি থেকে বের করে দেয়। ফলে ক্ষিপ্ত হয়ে ছাত্র আসিফ রড দিয়ে এলোপাথারি আঘাত করে শিক্ষকের দাঁত ভেঙ্গে দেয় ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...