রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তৃনমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে আজ রবিবার (১২ জুন) বিকেলে দলীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল। কার্যক্রমটি উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল। মাহবুবে ওয়াহিদ শেখ কাজল প্রথম সদস্য ফরম গ্রহনের মধ্য দিয়ে কার্যক্রমটি শুরু হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল আমীন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, সদস্য মিজানুর রহমান মজনু, শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহান শাহ, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সুমন প্রমুখ। বক্তারা বলেন দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গিয়ে রাজাকার পরিবারের কাউকে সদস্য করা যাবে না। এছাড়া হাইব্রিড, মাদকাসক্ত ব্যক্তি ও মাদক বিক্রেতা এমন কাউকে সদস্য করা যাবে না। সদস্য সংগ্রহ কার্যক্রমটি পরিচালনা করতে গিয়ে সংশ্লিষ্টদের অত্যন্ত সজাগ থাকার পরামর্শ দেন। এসময় দলীয় নেতা কর্মী আরো অনেকে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...