শাহজাদপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা থেকে ছিনতাই হওয়া একটি পিক-আপ (মিনি ট্রাক), (আবেদীত-২৫৩) শাহজাদপুরের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের তালগাছি নামক স্থান থেকে ৪ ছিনতাইকারীসহ এ পিক-আপটি শাহজাদপুর থানা পুলিশ আটক করেছে। শাহজাদপুর থানা সুত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের পরিবহন ব্যবসায়ী আতিকুর রহমানের এই পিক-আপটির ড্রাইভার মামুন (৩০), হেলপার মাজেদুল (২০) কে হাত-পা বেধে ছিনতাইকারীরা গত শুক্রবার বিকেলে হাকিমপুর থেকে পিক-আপটি ছিনতাই করে। ছিনতাইকারী ফরহাদ রেজা (৪০), নাহিদ হাসান (২৩), রতন আলী (৪০), সুমন (৩৫) গত শনিবার বিকেলে পিক-আপটি শাহজাদপুরের তালগাছিতে নিয়ে আসে। এদিন ছিনতাইকৃত পিক-আপটি রেখে ছিনতাইকারীরা মহাসড়কের আশে-পাশে ঘুরতে থাকলে স্থানীয় লোকজনদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন শাহজাদপুর থানায় খবর দিলে শাহজাদপুর থানার এসআই হাবীবুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪ ছিনতাইকারী সহ পিক-আপটি আটক করে থানায় নিয়ে আসে। শাহজাদপুর থানা সুত্রে গেছে ৪ ছিনতাইকারীর মধ্যে ২ জনের বাড়ী সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবং অপর ২ ছিনতাইকারীর বাড়ী নওগা জেলা সদরে। এই ঘটনায় শাহজাদপুর ও হাকিমপুর থানায় পৃথক ২টি মামলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
