মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। একই সময়ে দেশে নতুন করে করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। এর মধ্য দিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯১৩। নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন। দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাঙামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা ও নাটোর ছাড়া বাকি ৬০ জেলায় করোনা রোগী পাওয়া গেছে। এর আগে রোববার ৪১৮ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। আর ৫ জনের মারা যাওয়ার কথা জানানো হয়। আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনায় মোট মারা গেছেন ১৫২ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৫ হাজার ৯১৩। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১২ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১ জনকে। নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন। সব মিলে সুস্থ হয়েছেন ১৩১ জন। তবে বাসায় থেকে চিকিৎসা নেওয়া রোগীদের সুস্থ হওয়ার তথ্য এখানে নেই। যদিও প্রায় ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!