শাহজাদপুর সংবাদ ডটকমঃ ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ৬০টি রুটে বাসের অগ্রিম টিকেট দেয়া হবে ২১ সেপ্টেম্বর থেকে। রাজধানীর সায়েদাবাদ, মহাখালি, গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীর বিভিন্ন কাউন্টার থেকে এ টিকেট বিক্রি হবে।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র মো. সালাউদ্দিন জানান, ২১ সেপ্টেম্বর সকাল থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। সরকার নির্ধারিত যে ভাড়া আছে, তা-ই নেয়া হবে। এর চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না।
২১ সেপ্টেম্বর থেকে বাসের টিকিট বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছেন দাক্ষিণাঞ্চল বাস ও কোচ মালিক সমিতির সভাপতিও। এবারে কোন ভাড়া বৃদ্ধি হবে না বলেও তিনি জানান।
এদিকে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) তাদের আগাম টিকিট বিক্রি শুরু করবে ২৬ সেপ্টেম্বর থেকে। যদিও বিআরটিসি টিকিট বিক্রি বা ঈদ সার্ভিস সংক্রান্ত্র কোন সিদ্ধান্ত এখনও হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে বৈঠক করে জানানো হবে বলে বিআরটিসি।
অন্যদিকে ঈদ ও পূজায় লঞ্চের বিভিন্ন সেবা, দিক নির্দেশনা ও আগাম টিকিট বিক্রি সংক্রান্ত এক সভা রবিবার অনুষ্ঠিত হবে। নৌ পরিবহন মন্ত্রীর উপস্থিতিতে ওই বৈঠকে নৌপথের নিরাপত্তায় করণীয় সংক্রান্ত বিষয়গুলো নির্ধারণ করা হবে। বৈঠকে আগাম টিকিট ও ভাড়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে জানা গেছে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
