শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য নতুন ফি আরোপ করায় ১৬ আগস্ট থেকে বিমান যাত্রীদের ভাড়া বাড়ছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নতুন আরোপিত ফি’র মধ্যে যাত্রীদের শতকরা ১৫ ভাগ ভ্যাট দিতে হবে। ওই নোটিশে বলা হয়েছে, সব এয়ারলাইন্স ১৬ই আগস্ট থেকে বর্ধিত এ ফি নেয়া শুরু করবে। সার্কভুক্ত দেশগুলোতে যাওয়া যাত্রীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি হিসেবে ৫ ডলার এবং নিরাপত্তা ফি হিসেবে ৬ ডলার করে দিতে হবে। আন্তর্জাতিক গন্তব্যে যাওয়া যাত্রীদের প্রতি টিকিটে ১০ ডলার করে বাড়তি ফি দিতে হবে। এদিকে অভ্যন্তরীণ রুটে চলাচলকারীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি ১০০ টাকা এবং নিরাপত্তা ফি ৭০ টাকা দিতে হবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...