শাহজাদপুর প্রতিনিধি : নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যদিয়ে চলছে বাংলাদেশের একমাত্র দুগ্ধ উৎপাদনকারী সমবায়ী প্রতিষ্ঠান ‘মিল্কভিটা’। উজ্জল সম্ভাভনা থাকা স্বত্বেও প্রতিষ্ঠানটি সামনের দিকে এগুতে পারছেনা। এর কারন হিসেবে সমবায়ীরা দূর্নীতি ও অব্যাবস্থানাকেই দায়ী করেছেন। দূর্নীতি ও অ-ব্যবস্থাপনার উত্তোরণ ঘটলেই প্রষ্ঠিানটি নিজ পায়ে দাঁড়াতে পারবে বলে মনে করছেন এলাকার দুগ্ধ উৎপাদনকারী প্রাথমিক সমিতির হাজার হাজার সদস্যবৃন্দ। মূলত: তারাই দুধের উৎপাদক এবং সরবরাহকারী। এ কারনে নতুন বছরে গঠিত নতুন ব্যবস্থাপণা কমিটির কাছে তারা নিম্নে বর্ণিত ৯ দফা দাবি তুলে ধরেছেন মিল্কভিটার রক্ষাকবজ হিসেবে।
১। মিল্কভিটার সার্বিক বিপনণ ব্যবস্থাকে দূর্নীতি মুক্ত করতে হবে।
২। নিয়োগ বানিজ্য বন্ধ করতে হবে এবং বিভিন্ন এলাকার কারখানাগুলোতে প্রয়োজনের অতিরিক্ত লোকবল ছাটাই করতে হবে।
৩। মৌসুমে দুধের সরবরাহ বেশী থাকে। সে কারনে ঐ সময়ে বিকল্প পদ্ধতি অবলম্বণ করার কৌশল গ্রহণ করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত দুধ সংগ্রহ করে পাউডার তৈরী করাসহ মওজুদ রাখার ব্যবস্থা করা যেতে পারে। নতুন পাউডার প্লান্ট স্থাপনের ব্যবস্থা নিতে হবে।
৪। সমবায়ীরা যাতে ধুধের ন্যায্য মূল্যপায় এবং সঠিকভাবে তাদের উৎপাদিত দুধ বিক্রি করতে পারে এ উদ্যোগ গ্রহন করতে হবে।
৫। মিল্কভিটার কারখানার জন্য প্রয়োজনীয় মেশিনপত্র ও যন্ত্রাংশ এবং অন্যান্য প্যাকেজিং মালামাল ক্রয় করার সময় যথেষ্ট দায়িত্ব এবং সতর্কতা অবলম্বণ করতে হবে।
৬। মিল্কভিটার জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরীর জেন্য উদ্যোগ গ্রহন করতে হবে।
৭। বাহির হতে ডেপুটেশনে কর্মকর্তা নিয়োগ বন্ধ করতে হবে।
৮। মিল্কভিটা অতীতের সকল দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং দূর্নীতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
৯। সকল দূর্নীতি অনুসন্ধানের জন্য দূর্নীতিদমণ বিভাগকে দায়িত্ব দিতে হবে। সার্চ কমিটি গঠন করতে হবে। ঐ কমিটির মাধ্যমে দূর্নীতি সংক্রান্ত তথ্যাদি কমিশণকে সরবরাহ করার ব্যবস্থা গ্রহণসহ সার্চ কমিটি দূর্নীতি সম্পর্কীত মামলা দায়ের ও পরিচলনার উদ্যোগ গ্রহন করবে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
