রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা সিলেটের সেই অসুস্থ বৃদ্ধ বর্তমানে শহরের স্টেশন এলাকায় ঘুরছেন। মঙ্গলবার সকালে স্থানীয়রা তাকে দেখে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। দুপুর ১টার সময় এ রির্পোট লেখা পর্যন্ত ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়নি। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের নলকার মোড়ে দেখতে পেয়ে বৃহস্পতিবার বিকেলে তাকে উদ্ধার করে কামারখন্দ থানা পুলিশ। শ্রমিক খুঁজতে সিলেট থেকে সদর উপজেলার শিয়ালকোলে এসে মোবাইল ও টাকা পয়সা হারিয়ে ফেলেন বৃদ্ধটি। পরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার পুলিশ তাকে ভর্তি করে। করোনা সন্দেহে শনিবার তার নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে তিনি পালিয়ে যান। সদর থানার ওসি মো. হাফিজুল ইসলাম বলেন, বৃদ্ধটি মানসিক রোগী বলে শুনেছি। যদি করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে তিনি পালিয়ে গিয়ে থাকেন, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্যই থানায় জিডি করা উচিৎ ছিল। সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম দুপুরে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বৃদ্ধকে উদ্ধার করতে গিয়েছিল। কিন্তু, তিনি আসতে রাজি হননি। বিষয়টি নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনও উদ্বিগ্ন। তারাও তাকে উদ্ধারের চেষ্টা করছেন। সূত্রঃ সমকাল
আরো খবর করোনা সন্দেহে তাড়াশে স্বাস্থ্য কর্মকর্তার নমুনা সংগ্রহ  

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...