শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পানি সাঁতরিয়ে সাঁতরিয়ে ত্রাণ পাবার জন্য এসে আকুতি মিনতি করেন। শাহজাদপুর উপজেলার বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ কৈজুরী ইউনিয়নের জগতলা, গুদিবাড়ী, আররা, ধীতপুরসহ ২৬টি গ্রামের সিংহভাগ এলাকার ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। সেই সাথে আশ্রয়হীন মানুষের চরম খাদ্যাভাব দেখা দিয়েছে। গত শনিবার কৈজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিরতণ করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ,সহকারী কমিশনার(ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। ত্রাণ বিরতণের খবর ছড়িয়ে মুহুর্তেই ওইসব এলাকার শত শত নারী পুরুষ বন্যার পানিকে উপেক্ষা করে ত্রাণ বিরতণ স্থলে ভীড় জমান। তবে প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতূল থাকায় অনেকেই ত্রাণ না পেয়ে বিষন্ন বদনে ফিরে যান। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ জানান,‘আমরা পর্যায়ক্রমে সকলের মধ্যেই ত্রাণ বিরতণ করবো।’ এদিকে, গত ২৪ ঘন্টায় যমুনার পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শাহজাদপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। ইতিমধ্যেই শাহজাদপুরে ৬৫ মেট্রিকটন চাউল ও নগদ ৮০ হাজার টাকা বন্যাদুর্গতদের মধ্যে বিরতণ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
