বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ প্রেসক্লাব কার্য নির্বাহী পরিষদের সভাপতি হেলাল আহমেদ সম্পাদক জাকিরুল ইসলাম নির্বাচিত

সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আনন্দমুখর পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রেসক্লাব মিলনায়তনে বিদায়ী সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস রবিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কেএম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও জেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, যুব বিষয়ক সম্পাদক বদরুল আলম, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রউফ পান্না, শহর আ.লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম।

প্রথম অধিবেশনে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সদস্য নূরুল ইসলাম বাবু, হেলাল আহমেদ, জাকিরুল ইসলাম সান্টু, খান হাসান, এসএম তফিজ উদ্দিন, ইসমাইল হোসেন, আব্দুল মজিদ সরকার, হীরক গুন, ইসরাইল হোসেন বাবু, দিলীপ গৌর প্রমুখ।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে ক্লাবের রিপোর্ট পর্যালচনার পর ২০২১-২০২২ বর্ষের জন্য ১৩সদস্যের নতুন কার্য্য নির্বাহী পরিষদ কমিটি ঘোষণা করেন ক্লাবের বিদায়ী সভাপতি হেলাল উদ্দিন। সদস্যরা হলেন- সভাপতি হেলাল আহম্মেদ (দৈনিক করতোয়া), সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু (বিডি নিউজ২৪ ডটকম), সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু (প্রধান সম্পাদক দৈনিক আজকের সিরাজগঞ্জ), সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ (নির্বাহী সম্পাদক যমুনা প্রবাহ), সাংগঠনিক সম্পাদক হীরক গুন (চানেল ২৪), অর্থ সম্পাদক দিলীপ গৌর (ইনডিপেন্ডেন্ট টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী এস এইচ ফিরোজী (বিটিভি), দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম (জি টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিংকু কুন্ডু (সময় টিভি), সাহিত্য ও পাঠাগার সম্পাদক আইয়ুব আলী (বাংলাদেশের সময়)। কার্যকরি পরিষদের সদস্যরা হলেন- নূরুল ইসলাম বাবু (জনকন্ঠ), ফেরদৌস রবিন (চ্যানেল আই) ও মাসুদ রানা (ইউএনবি)।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...