রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি প্রয়াত রহমতুল্লাহ সরকারের ছেলে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক জিএস, গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক তুখোড় ছাত্রনেতা আরিফুল ইসলাম পলাশ (৪৬) শনিবার (২ জুলাই) ভোর সাড়ে ৬ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আছর উপজেলার সরিষাকোল মাদরাসা মাঠ প্রাঙ্গণে তার প্রথম জানাযার নামাজ ও বাদ মাগরিব শাহজাদপুর সরকারি কালেজ মাঠ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা নামাজ শেষে তাকে সরিষাকোল-মশিপুর কবরস্থানে দাফন করা হবে। 

এদিকে, সাবেক তুখোড় ছাত্রনেতা আরিফুল ইসলাম পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মেরিনা জাহান কবিতা, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, যুগ্ম-সাধারন সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদসহ দলীয়, নির্দলীয়, বিভিন্ন স্বায়ত্বশাষিত ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ আপামর এলাকাবাসী। 

উল্লেখ্য, গত ১ মাস আগে হার্ট এ্যাটাক করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি হন পলাশ। পরে তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’দিন আগে অপারেশনের মাধ্যমে তার হা্ের্ট রিং পড়ানো হয় ও এদিন ভোরে মারা যায়। তার এ অকাল মৃত্যুতে শাহজাদপুরে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...