বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি আলামিন হেসেনকে পুলিশ গ্রেফতার করেছে। গত শনিবার গভীর রাতে তার দরগাপাড়াস্থ বাসভবনে অভিযান চালিয়ে পুলিশের এস আই আব্দুস ছালাম খান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ তাকে গ্রেফতার করা হয়। গভীর রাতে একজন সাংবাদিকের বাড়ীতে এভাবে পুলিশি অভিযান চালানো এবং গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজাদপুরের সাংবাদিকবৃন্দ। গত রোববার শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের মনিরামপুরস্থ কার্যালয়ে ফোরামে সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাংবাদিক ও কলামিষ্ট আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ নিন্দা ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ফোরামের সেক্রেটারী দৈনিক খবরপত্রের প্রতিনিধি শফিকুল ইসলাম ফারুক, দৈনিক ইনকিলাব প্রতিনিধি শামছুর রহমান শিশির, দৈনিক যোগাযোগ প্রতিদিন ও দৈনিক দেশেরপত্র প্রতিনিধি মামুন বিশ্বাস, দৈনিক খবরবাংলা, দৈনিক সানসাইন প্রতিনিধি ফরিদ আহমেদ চঞ্চল, দৈনিক নিউজ ও ভোরের পাতার প্রতিনিধি মামুন রানা, দৈনিক করতোয়া ও মানবজমিনি প্রতিনিধি সাগর বসাক, দৈনিক মুক্তসকাল প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক উত্তর দিগন্তের সম্পাদক ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি এম এ জাফর লিটন, ও দৈনিক কলম সৈনিক প্রতিনিধি নিজামউদ্দিন প্রমুখ। এ ছাড়াও শাহজাদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ মানবাধিকার উন্নয়ন কমিশনের উত্তর বঙ্গের সভাপতি ডাঃ: সিরাজুল ইসলাম রানা এ গ্রেফতারের নিন্দা জানিয়েছেন। এ ব্যাপারে পুলিশ জানায়, ওয়ারেন্ট তামিল কার্যক্রমের অংশ হিসেবে সাংবাদিক আলামিন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। জানাযায় ২০১০ সালে সিরাজগঞ্জে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সমাবেশ স্থলের সন্নিকটে বিক্ষুব্ধ জনতা কর্তৃক ট্রেন পোড়ানো বিষয়ে উদ্যেশ্য প্রনোদিত রাজনৈতিক হয়রানী মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। উল্লেখ্য যে, ঐ ঘটনার দিন সমাস্থলে দিনকাল প্রতিনিধি আলামিন হোসেন উপস্থিত না থাকলেও পরবর্তীতে শুধুমাত্র পুলিশি হয়রানীর ভয়ে হাইকোর্ট থেকে আগাম জামিন নেয়ার কারনেই তিনি ঐ মামলার আসামির তালিকায় রয়েছেন। এভাবে আগাম জামিন নেয়ার কারনে শাহজাদপুরের বিএনপি নেতৃবৃন্দ সহ ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন ৬৪ জন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ঐ মামলার আসামির তালিকাভূক্ত হয়েছেন বলে বিভিন্ন অনুসন্ধানে জানাগেছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...