মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ শাহিনুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর থানার পৌর এলাকার সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি এ গ্রামের মাওলানা ফজলুর রহমানের ছেলে। একই রাতে জেলার গোয়েন্দা পুলিশ বেলকুচিতে অভিজান চালিয়ে ধুকুরিয়া বেড়া ইউনিয়ন জামাতের আমির মওলানা সানোয়ার হোসেন ও সাবেক আমির মোকবুল হোসেনকে গ্রেফতার করেছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ দাউদ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শাহিনুর আলমের বিরুদ্ধে নাশকতা, সরকারি কাজে বাঁধাদানের অভিযোগে ৯টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় সে এজাহারভুক্ত আসামী। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অপর দিকে মওলানা সানোয়ার হোসেন ও মোকবুল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক সহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।