রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর,উল্লাপাড়া ও বেলকুচি উপজেলায় রবিবার বিকেল পৌনে ৫টার দিকে পৃথক বজ্রপাতে ৫ জন নিহত হয়েছে। নিহতরা হলেন,শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামের আমানত মোল্লার ছেলে মো: আব্দুল্লাহ ওরফে জুয়েল রানা (২৬), নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের মৃত জালাল উদ্দিন ভোলার ছেলে আলহাজ আলী বাবুর্চি (৬০), উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের শাহেদ আলীর ছেলে ফরিদুল ইসলাম (১৬), সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেষপুর গ্রামের লাইলি বেগম(৪৫)। এ বিষয়ে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আবুল কালাম জানান, এ দিন বিকেলে বাড়ির পাশের জমিতে ধান কাটার সময় জুয়েল রানা বজ্রপাতে নিহত হয়। এ বিষয়ে নরিনা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক ও এলাকাবাসি আলতাফ হোসেন জানান, আলহাজ তার স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির পাশের মাঠে ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে তারা দৌড়ে বাড়ির কাছে আসলে হঠাৎ বজ্রপাতে আলহাজ বাবুর্চি ঘটনাস্থলেই নিহত হয়। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল প্রামানিক জানান, আগদিঘল গ্রামের মাঠে ধান কাটার সময় নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম বজ্রপাতে নিহত হয়। এ বিষয়ে সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন,উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল বিলে হাঁস পালনের সময় রফিকুল ইসলাম (৪৫) নামের এক রাখাল বজ্রপাতে নিহত হয়। তিনি উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এ বিষয়ে বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেষপুর গ্রামের লাইলি বেগম মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন। এ সব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...