রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরের পোতাজিয়াস্থ তাঁর নিজ বাসভবনে মিলাদ মাহফিল, দোয়া খায়ের, কোরআন খানি, কাঙ্গালি ভোজ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আব্দুল মতিন মোহন স্মৃতি পরিষদের উদ্যোগে তাঁর কবর জিয়ারত ও কবরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। বিকেলে অনুষ্ঠিত মিলাদ মাহফিল, দোয়া খায়ের ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহন স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের সফল কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মিল্কভিটার সাবেক চেয়ারম্যান হাসিব খান তরুণ, মিল্কভিটার পরিচালক আব্দুস সামাদ ফকির, মিল্কভিটার পরিচালক, মুক্তিযোদ্ধা সংসদ শাহজাদপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার খালেকুজ্জামান খান, পোতাজিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আনছার আলী, মরহুমের ছেলে যুবলীগ নেতা রাশেদ হায়দার প্রমূখ। স্মরণ সভা শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী পালিত এসব অনুষ্ঠানে এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহন তাঁর জীবদ্দশায় ২ বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পর পর ৫ বার (একটানা ২৫ বছর) পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শাহজাদপুর আপগ্রেড থানার চেয়ারম্যান, সিরাজগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি, শাহজাদপুর উপজেলা বণিক সমিতির সভাপতি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন করেন।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...